সাত কলেজে শিক্ষার্থী সংখ্যা কমানো হবে: ঢাবি উপাচার্য

২৬ আগস্ট ২০২২, ১১:১৩ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাবি উপাচার্য

সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাবি উপাচার্য © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সেশনজট কমাতে এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা একটি যৌক্তিক পর্যায়ে আনা হবে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এই পরিকল্পনার কথা জানান। এর আগে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সরকার যে পরিকল্পনা করে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছিল, নানা সংকটে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। অবকাঠামো, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় কমেনি সেশনজট। এসব সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন হলে অনেক সংকট কমে যাবে।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়। এই ইউনিটে পাঁচ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৬ হাজার ৪৪০ জন ভর্তিচ্ছু। সে হিসেবে আসন প্রতি প্রায় ৪.৯৭ জন ভর্তিচ্ছু লড়ছেন।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই ইউনিটে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১০০টি প্রশ্ন দেওয়া ছিল। সময় নির্ধারিত ছিল এক ঘণ্টা।

১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিল চীন
  • ২৫ আগস্ট ২০২৬
ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬