যৌথভাবে গবেষণা করবে রাবি-বিসিএসআইআর

১১ আগস্ট ২০২২, ১০:৫৪ PM
যৌথভাবে গবেষণা করবে রাবি-বিসিএসআইআর

যৌথভাবে গবেষণা করবে রাবি-বিসিএসআইআর © টিডিসি ফটো

গবেষণা তত্ত্বাবধান, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, প্রকাশনা বিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম এবং বিশেষজ্ঞ গবেষক ও শিক্ষার্থী আদান-প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যৌথভাবে কাজ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বিসিএসআইআর’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

জানা গেছে, গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষেই উভয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব ও ক্যারিয়ার কাাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মনিরা জান্নাতুল কোবরাসহ বিসিএসআইআর পরিচালক ড. সাত্তার ও ড. নাহিদ, ঢাকা ল্যাবের পরিচালক, বিসিএসআইআর চট্টগ্রামের পরিচালক, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, উপ-সচিবসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শোকের মাসে সম্পাদিত এ স্মারক বাঙালি জাতির শক্তিতে পরিণত হবে এবং দেশ-জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। 

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬