ঢাকা মেডিকেলে চিকিৎসা বন্ধ রেখে কর্মবিরতি ইন্টার্নদের

১১ আগস্ট ২০২২, ১২:৫৪ PM
ইন্টার্ন চিকিৎসক পরিষদের মানববন্ধন

ইন্টার্ন চিকিৎসক পরিষদের মানববন্ধন © ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো দোষীদের শনাক্ত করতে পারেনি প্রশাসন। যার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে সংগঠনটির সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী ও সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কতিপয় ছাত্র কর্তৃক গত ৮ আগস্ট রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিনা কিারণে ঢাকা মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর বর্বরোচিত হামলা চালায়। এই ঘটনার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও অপরাধীদের শনাক্ত না হওয়ায় ও তাদের আইনের আওতায় আনতে না পারার প্রতিবাদ স্বরূপ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।

আরও পড়ুন: রাতে বন্ধুর সঙ্গে ঘোরার সময় দুর্ঘটনা, শাবি ছাত্রী আইসিইউতে

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,‌ ঘটনার ৪৮ ঘণ্টা হয়ে গেল, কিন্তু এখনো প্রশাসন কাউকে শনাক্ত করতে পারেনি। এজন্য আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলাম। যতক্ষণ পর্যন্ত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলবে।

প্রসঙ্গত, সোমবার (৮ আগষ্ট) রাত নয়টায় ভুক্তভোগী সাজ্জাদ শহীদ মিনারে বসে ছিলেন এমন সময় ছয় থেকে সাত জনের একটি দল তাঁর কাছে আসে যাদের ঢাবির লোগো সম্বলিত টিশার্ট গায়ে ছিল। তারা আইডি কার্ড দেখতে চায় কিন্তু তিনি আইডি মেডিকেলে রেখে আসার কথা জানালে তাঁকে ব্যাপক মারধর শুরু করে। কানে থাপ্পর দেয়ায় কানের পর্দার আশেপাশে রক্তক্ষরণ হয়। ডান পাশের কানে কম শুনতে পাচ্ছেন ভুক্তভোগী সাজ্জাদ। নাকে আঘাত লাগার কারণেও প্রচুর রক্তক্ষরণ হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী ডা. সাজ্জাদ হোসেন মঙ্গলবার (৯ আগষ্ট) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেই সাথে ঘটনার পরের দিন (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ দোষীদের শনাক্ত করে বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় যার সময় গতকাল রাতে শেষ হয়।

নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬