রাবিতে প্রক্সি: ঢাবির দুজনসহ ৩ শিক্ষার্থীকে কারাদণ্ড   

২৬ জুলাই ২০২২, ০৭:২৯ PM
তিন শিক্ষার্থী

তিন শিক্ষার্থী © সংগৃহীত

ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ কারাদণ্ডে দণ্ডিত করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

জনসংযোগ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান। তিনি ভর্তি পরীক্ষার রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমনের হয়ে প্রক্সি দেন। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহানের হয়ে প্রক্সি দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়োজিদ খান ভর্তি পরীক্ষা রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে প্রক্সি দিতে গিয়ে দণ্ডিত হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র প্রক্সি দেয়ার অভিযোগ তাদের আটক করা হয়। আটকের পড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা। ফলে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের ১ বছরের দণ্ড প্রদান করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোন ধরনের জালিয়াতি কিংবা অনৈতিক কাজ করার সুযোগ নেই। এসব দেখভাল করার জন্য সার্বক্ষণিক তদারকি জারি রেখেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম ও বিচক্ষণ শিক্ষকগণ। তাই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে পাড় পাওয়ার কোন সুযোগ নেই।’

এর আগে, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রক্সি দিতে গিয়ে এখলাসুর রহমানকে আটক হন। জয়পুরহাট জেলার আবুল কাশের সন্তান তিনি। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন দ্বিতীয় শিফটে প্রক্সি দেয়া অবস্থায় আটক হন বায়েজিদ খান। তিনি ঢাকার জেলার আব্দুস সালামের এ সন্তান। এছাড়া তৃতীয় শিফটে প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাবির ওই ছাত্রী।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে দ্বিতীয় দিনের মতো এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ইউনিটে লড়ছেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষাকে সুশৃঙ্খলভাবে পারি দিতে সক্রিয় অবস্থান করছেন ১৫ স্তরের নিরাপত্তা টিম। ছাড়া ভর্তি প্রস্তুতি পূর্বেই সকল ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে রোধ করার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলী…
  • ১৪ আগস্ট ২০২৬