সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

২৬ জুন ২০২২, ১২:০৬ PM
সোহরাওয়ার্দী উদ্যান

সোহরাওয়ার্দী উদ্যান © ফাইল ছবি

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সুজন আহমেদ। তিনি ঢাবির সূর্যসেন হলের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কে বা কারা সুজন আহমেদকে ছুরিকাঘাত করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে চিকিৎসা শেষে এখন তাকে সাধারণ বেডে রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, গতকালের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধানে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬