রাবি অধ্যাপক আনোয়ার উল ইসলাম আর নেই

১৭ জুন ২০২২, ০৭:৪৮ PM
অধ্যাপক আনোয়ার উল ইসলাম

অধ্যাপক আনোয়ার উল ইসলাম © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার উল ইসলাম আর নেই। শুক্রবার (১৭ জুন) বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

জানা যায়, অধ্যাপক আনোয়ার উল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে প্রতিষ্ঠালগ্নে শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি। 

দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভাগের সভাপতি, বিজ্ঞান অনুষদের ডীন ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করা সহ তিনি বাংলাদেশ ফার্মাসিটিক্যাল সোসাইটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়া মৃত্যুর আগ পর্যন্ত ঢাকাস্থ বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এ অধ্যাপক।

আরও পড়ুন: পদায়ন পদোন্নতিতে ঢাবি শিক্ষকদের পিএইচডি বাধ্যতামূলক হলো

বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক আনোয়ার উল ইসলাম  ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুবৎসল ছিলেন তিনি। বিজ্ঞানে তাঁর অনেক অবদান রয়েছে। 

তিনি বলেন, দেশের মানুষের জন্য তার আরও বহু কিছু করার ছিল। কিস্তু দুর্ভাগ্যবশতঃ আমাদের একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো। দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারালো, যার স্থান সহজে পূরণ হওয়ার নয়। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

শোকবার্তায় প্রয়াত এই অধ্যাপকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।  

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬