রাবিতে প্রাথমিক আবেদনের ফল দেখুন এখানে 

১৫ জুন ২০২২, ০৩:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রোল দিয়ে লগইন করার মাধ্যমে এ ফলাফল দেখা যাবে।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এ্যাপলিকেশন পেজ এ ফলাফল প্রদান করা হয়। 

প্রাথমিক আবেদনের এ ফলাফল দেখতে শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল, বোর্ড ও পাশের বছর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ফলাফল জানা যাবে।

আরও পড়ুন: মেডিকেলে দ্বিতীয় আবদুল্লাহ’র তেলাওয়াতে মুগ্ধ নেটিজেনরা (ভিডিও)

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সে চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হয়, তবে প্রয়োজনীয় তথ্য দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে৷ আর যদি সিলেক্ট না হয়, তবে সেটাও সাবমিট বাটনে ক্লিক করলেই জানা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষায় যারা ইংরেজি প্রশ্নে উত্তর করতে চায়, তারা একই পেজের ইংরেজি প্রশ্নে পরীক্ষা দিতে আগ্রহী সাইটে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

উল্লেখ্য, ফলাফল দেখতে ক্লিক করুন-https://application.ru.ac.bd/

ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নে উত্তর করতে চাইলে ক্লিক করুন https://sites.ru.ac.bd/englishquestion22/

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬