ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ১৬ জুন, উপস্থাপিত হবে বাজেট

১২ জুন ২০২২, ০৬:২৯ PM
ঢাবির সিনেট ভবন

ঢাবির সিনেট ভবন © ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩  অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে
 
এ উপলক্ষে সিন্ডিকেটের এক সভা আজ রবিবার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন।

সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং উক্ত বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়। 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬