৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল ডুসাহ্

০৭ জুন ২০২২, ১২:৫৮ AM
৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল ডুসাহ্

৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল ডুসাহ্ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ডুসাহ্) ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। শনিবার (১১ জুন) ঢাবির কারাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অনিক রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম শুভ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এসময় তিনি বলেন, হবিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা সংস্কৃতি কালের আবর্তনে সিলেটকে ছাড়িয়ে যাচ্ছে। আমাদের হবিগঞ্জের তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধেকে নিয়ে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমাদের হবিগঞ্জে রয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়গ্রাম বানিয়াচং। সবকিছু মিলিয়ে হবিগঞ্জের একটা ভিন্ন গুরুত্ব দেখতে পাচ্ছি। 

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের দেশে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। আমাদের ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনের হবে। বর্তমানে রেললাইনে মিটারগেজের পরিবর্তে ডুয়েলগেজ হবে। তাছাড়া অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা, অভিজ্ঞতা, জ্ঞান ও মেধা ব্যবহার করে দেশের স্বার্থে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনমুর্দ্রণ বিভাগের সাবেক পরিচালক ড. জালাল আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. শফিউল হক, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান, ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, ওরিয়েন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুর রহমান শাহীন ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। 

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার টাকা করে ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬
৭ মার্চের ভাষণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠনগুলো
  • ০৮ মার্চ ২০২৬