টানা ৩য় বার সারাদেশে শ্রেষ্ঠ ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন

০৬ জুন ২০২২, ০৮:৩৫ PM
 ঢাকা কলেজ প্লাটুন

ঢাকা কলেজ প্লাটুন © টিডিসি ফটো

টানা তৃতীয়বারের মতো জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্লাটুন নির্বাচিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুন। সোমবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে রাজধানীর গবর্নমেন্ট ল্যবরেটরী হাই স্কুলে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের, শ্রেষ্ঠ রোভার স্কাউট, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপের স্ব স্ব ক্ষেত্রে আবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজন করে থাকে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১ জন শ্রেষ্ঠ স্কাউট, ১ জন শ্রেষ্ঠ গার্ল গাইড, ১ জন শ্রেষ্ঠ রোভার, ১ জন শ্রেষ্ঠ রেঞ্জার, ১ জন শ্রেষ্ঠ বি.এন.সি.সি. ১টি শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, ১ টি শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ, ১টি শ্রেষ্ঠ রোভার গ্রুপ, ১টি শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ, ১টি শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, ১ জন শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, ১ জন শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক, ১ জন শ্রেষ্ঠ রোভার শিক্ষক, ১ জন শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ও ১ জন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়। এবছরের প্রতিযোগিতায় সারাদেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুন অংশ নিয়ে শ্রেষ্ঠ প্লাটুন নির্বাচিত হলো। এরআগে ২০১৭ ও ২০১৮ সালেও ঢাকা কলেজ প্লাটুন অংশ নিয়ে শ্রেষ্ঠ প্লাটুন নির্বাচিত হয়।

আরও পড়ুন: জাতীয় শিক্ষা সপ্তাহে সারাদেশে শ্রেষ্ঠ ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, এই মহৎ অর্জনে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যাপীঠ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে ছাত্রদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক নেতৃত্বদানে সদা প্রস্তুত। চিন্তাশীল, আদর্শিক, দেশপ্রেমিক নাগরিক ও মননশীল মানুষ হিসাবে ছাত্রদের তৈরী করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এখানে গড়ে উঠেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের ক্যাডেট ল্যান্স কর্পোরাল আলী আহসান মোহাম্মদ কাঞ্চন শহীদ হয়েছে। এত সব ত্যাগ তিতিক্ষার ফসল আজকের এই অবস্থান। আগামী দিনগুলোতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

প্লাটুন কমান্ডার পিইউও আ.ক.ম রফিকুল আলম বলেন, প্লাটুনের অতীতের সফল কার্যক্রমের ধারাবাহিকতার ফল হল ২০১৭, ২০১৮ ও ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে দেশের শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ নির্বাচিত হওয়া। আমরা ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছি। কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে ক্যাডেটরা সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সভা, সেমিনার, সিম্পোজিয়াম, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষরোপণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, মশা নিধন, জঙ্গীবাদ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি নানামুখি কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করে থাকে। এছাড়াও প্রতি বছর রেজিমেন্ট আয়োজিত যে কোনো কর্মকান্ডে ক্যাডেটরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

বিএনসিসিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, সহশিক্ষা মূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মান উন্নয়ন করতে পারেন। ক্যাডেটরা রেজিমেন্ট ক্যাম্পিং, সেন্টাল ক্যাম্পিং সহ বিএনসিসি সদরদপ্তর কর্তৃক আয়োজিত গার্ড অব অনার কার্যক্রমে ঢাকা কলেজ প্লাটুন নেতৃত্ব দিয়ে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় এই প্লাটুনের ক্যাডেটদের সর্বোচ্চ পুরস্কার অর্জন করতে সমর্থ হয়। সবমিলিয়ে সবার প্রচেষ্টার ফলেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। 

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার হিসেবে পিইউও আ.ক.ম রফিকুল আলম,  প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে এ.কে.এম ইলিয়াস, আব্দুল্লাহ আল মামুন এবং ক্যাডেট ইনচার্জ হিসেবে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও)  মনজুরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close