আম পাড়তে গিয়ে নাকের পর কোমড় ভাঙল রাবি ছাত্র

০৩ জুন ২০২২, ০৩:৪৭ PM
আহত রাবি শিক্ষার্থী

আহত রাবি শিক্ষার্থী © টিডিসি ফটো

ক্যাম্পাসের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে কোমড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। 

শুক্রবার ( ৩ জুন) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনের গাছ থেকে পড়ে আহত হন তিনি। বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এ চিকিৎসারত রয়েছেন এ শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী সুভাষ চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় রাবিতে খাবারের দাম দ্বিগুণ

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক  বলেন, গাছ থেকে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার খবরটি জেনেছি। কিন্তু কিভাগে এঘটনা ঘটলো তা এখনো সঠিক ভাবে জানতে পারিন। আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এরআগে, গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে নাকে চোট পেয়ে আহত হন ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী।

উল্লেখ্য, এবছর শিক্ষার্থী আম- লিচু খাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের কোন গাছ লিজ দেইনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া প্রতিবছর এসব গাছ লিজের আওতাভুক্ত থাকত।

ট্যাগ: রাবি
৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬