গাছে আম পাড়তে উঠে পড়ে গিয়ে নাক ফাটলো রাবি ছাত্রের

৩০ মে ২০২২, ০৯:৫৯ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের গাছে আম পাড়তে উঠে পড়ে গিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তিনি নাকে আঘাত পেয়েছেন। রবিবার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম ফারুক হোসেন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রবিবার রাত ১১টার দিকে জুবেরী ভবনের সামনে আমবাগানে আম পাড়তে গাছে ওঠেন ফারুক হোসেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে আহত হন। নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। পরে ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রামেকে পাঠাই। সে এখন কিছুটা সুস্থ।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬