১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে

৩০ মে ২০২২, ০৩:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা”। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে।

এরপর কেন্দ্রীয় খেলার মাঠে “গবেষণা-প্রকাশনা মেলা” উদ্বোধন করা হবে। ঐদিন সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে “গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
  • ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম,…
  • ১৫ আগস্ট ২০২৬
ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ, লাখ রুপি জরিমানা ভারতীয়…
  • ১৫ আগস্ট ২০২৬
শুরুতেই হাসানের আঘাত, সাজঘরে ফিরলেন ওয়েদারাল্ড
  • ১৫ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার
  • ১৫ আগস্ট ২০২৬
৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
  • ১৫ আগস্ট ২০২৬