রাবিতে সাংবাদিক পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

৩০ মে ২০২২, ১২:৪৪ PM
মারধরের শিকার নাম শাহাবুদ্দিন ও অভিযুক্ত গিয়াসউদ্দিন কাজল

মারধরের শিকার নাম শাহাবুদ্দিন ও অভিযুক্ত গিয়াসউদ্দিন কাজল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিগারেট খেতে নিষেধ করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। রবিবার (২৯ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিককে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার নাম শাহাবুদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিডি মর্নিং অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অভিযুক্তের নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। কাজল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধুমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে। তবে কেউ কেউ বলেন, উভয়ই উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

তবে সাংবাদিককে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত গিয়াসউদ্দিন কাজল জানান, টিভি রুমে আমরা কয়েকজন সামনে বসে খেলা দেখছিলাম। তখন আমার দুই ব্যাচমেট সিগারেট খাচ্ছিল। শাহাবুদ্দিন নামের একজন রুমে আসেন এবং বলেন সিগারেট কে খাচ্ছিস। এখান থেকে বের হয়ে গিয়ে খা। একপর্যায়ে সে উচ্চ গলায় কথা বলা শুরু করে। তখন আমরা তার নাম পরিচয় জানতে  চেয়েছি। কিন্তু তিনি তা না বলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়াও অনেকটা এড়িয়ে গেছেন। তাকে এ ঘটনা জানালো হলে তিনি বলেন, ‘‘আমি এখন ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি।’’ এছাড়া এ বিষয়ে মুঠোফোনে হল প্রাধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তার ফোনও বন্ধ পাওয়া যায়।

এদিকে, আবাসিক হলে সাংবাদিককে এমন মারধরের ঘটনায় তৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পাসে দায়িত্বরত সাংবাদিকরা। হলের সামনে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা তারেক নূর প্রমূখ সাংবাদিকদের সঙ্গে দেখা করেন।

অবস্থানরত সাংবাদিকরা ছাত্রলীগের এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ৩ দফা দাবি পেশ করেন। একইসঙ্গে আগামীকাল অফিস সময়ের মধ্যে প্রশাসনের নিকট থেকে এ ঘটনার তদন্ত দাবি করেন। দাবি মানা না হলে পুনরায় অবস্থানের হুশিয়ারি দেন তারা।

৩ দফা দাবির মধ্যে রয়েছে- গিয়াসউদ্দিন কাজলসহ তার দুজন সহযোগীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দায়িত্বে অবহেলা করায় হল প্রাধ্যক্ষেন পদ থেকে অব্যাহিত প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আবাসিক হলে শিক্ষার্থীদের উপর এমন ঘটনা নিরসনের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসব ঘটনার দীর্ঘস্থায়ী সমাধান হওয়া দরকার। এজন্য সার্বিক বিষয় নিয়ে আগামীকাল বসা হবে। আশা করি এ ঘটনার সুষ্ঠু সমাধান হবে।

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধা…
  • ১৫ আগস্ট ২০২৬
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬