ঢাবির ২ ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ইবি ছাত্রীর

১৯ মে ২০২২, ০৮:৩৪ AM
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক ছাত্রী। বুধবার (১৮ মে) ওই ছাত্রী ঢাবির প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেন।

সেখানে বলা হয়, গত ১৬ মে সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের কাছে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ঢাবি ছাত্র রাকিবুল হাসান ও রাফায়েত তাকে যৌন হয়রানি করেন।

অভিযুক্ত রাকিবুল হাসান জাপানিজ স্টাডিজ বিভাগে পড়েন এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়া অপরজন রেফায়েত হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। তবে তার বিভাগ সম্পর্কে জানা যায়নি।

এর আগে গত ১৫ মে ঢাবির এক ছাত্রীও রকিবুল হাসানের বিরুদ্ধে প্রক্টর অফিসে যৌন হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ইবির সাবেক ওই ছাত্রী বলেছেন, তিনজন যুবক একটি মোটরসাইকেলে করে আমাদের কাছে আসে। তারা আমাদের সেখানে বসে থাকার কারণ জিজ্ঞেস করে। পরে আমাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ওই ছাত্রীকে শিখা চিরন্তনের পেছনে নিয়ে গিয়ে হয়রানি এবং তার বন্ধুদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। 

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ওই ছাত্রী চিৎকার শুরু করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

যোগাযোগ করা হলে রাকিবুল হাসান অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, তারা অভিযোগ পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬