ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা 

১৮ মে ২০২২, ০৫:২১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন সেটি জানা যায়নি।

বুধবার (১৮ মে) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ওই ছাত্রী নিজ কক্ষে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। বিষয়টি বুঝতে পেরে হলের অন্য ছাত্রীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ছাত্রীর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে আপনাকে জানাব। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬