চবিতে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

২৬ এপ্রিল ২০২২, ০৫:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতিসহ অন্তত ৩০টি বিভিন্ন রকম অস্ত্র রয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি জায়গার মাটির নিচ থেকে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, এ এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করছিলেন। এসময় মাটি খননকালে তারা অস্ত্রগুলো দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন।

আরও পড়ুন: র‌্যাগ ডে নিয়ে হাইকোর্টের নির্দেশ বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রভাব ফেলবে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে গিয়ে আমরা অস্ত্রগুলো উদ্ধার করেছি। পরে সেগুলো হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬