স্যার এ এফ রহমান হল ‘শিক্ষাবিদ ফোরাম’র নেতৃত্বে জিসান-জুয়েল

১৬ এপ্রিল ২০২২, ০৪:২৮ PM
সভাপতি-সম্পাদক

সভাপতি-সম্পাদক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষাবিদ ফোরাম’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটিতে ইন্সটিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাইনুর মোহাম্মদ জিসানকে সভাপতি এবং একই বর্ষের নূর হোসেন জুয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক কমেছে

এসময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা এস এম মহিউদ্দিন, ১১তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মনসুর আহম্মেদ রনি, ১৭ ব্যাচের শিক্ষার্থী ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হোসেন মিয়া, ২১ ব্যাচের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাকের আহমেদ আল আমিন, স্যার এএফ রহমান হল শিক্ষাবিদ ফোরামের বিদায়ী সভাপতি ও ঊনিশ তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বিশ তম ব্যাচের আরিফুর রহমান।

এ সভায় বক্তারা স্যার এ এফ রহমান হল শিক্ষাবিদ ফোরামকে আরও কার্যকরী করার আশাবাদ ব্যক্ত করেন।

রামেক উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬