জাবিতে বঙ্গবন্ধু-এবিপিএল ৮ম আসরের ফাইনাল অনুষ্ঠিত

০২ এপ্রিল ২০২২, ১১:১৪ PM
প্রিমিয়ার লীগের সমাপনী খেলা

প্রিমিয়ার লীগের সমাপনী খেলা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লীগের অষ্টম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় আল-বেরুনী হলের মাঠে ৪৪তম ব্যাচ বনাম ৪৫তম ব্যাচের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ৪৫তম ব্যাচ।

প্রিমিয়ার লীগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম।

তিনি বলেন, খেলাধুলা আমাদের মন, শরীর ও স্বাস্থ্যকে ভালো রাখে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শিক্ষার্থীদের এমন আয়োজনের সমাপনের জন্য অনেক ধন্যবাদ। এই হলের সাবেক একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই এরকম আয়োজন যেন পুরো বিশ্ববিদ্যালয়ে হয়। আর আল-বেরুনী হল সেখানে নেতৃত্ব দিক।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, আল-বেরুনী হলের এমন উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সম্পর্ক দৃঢ় করবে।

সভাপতি বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় আল-বেরুনী হল ছাত্রলীগকে ধন্যবাদ।

৪৬তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হল ছাত্রলীগ নেতা এনামুল হক, মাহমুদুল হাসান স্মরণ, শাহরিয়ার কবির অনিক।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আল-বেরুনী হল ছাত্রলীগের আসিফ মাহদী আবির, চিন্ময় সরকার, ইমরান আহমেদ ও পরশ সাহাসহ বিভিন্ন ব্যাচের অর্ধশতাধিক নেতাকর্মী।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬