রাবিতে প্রতি ইউনিটে এবার পরীক্ষায় বসবে ৭২ হাজার শিক্ষার্থী

৩১ মার্চ ২০২২, ০১:০৬ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে। গতবার এ সংখ্যা ছিল ৪৫ হাজার। এবার সেটি বেড়েছে। এরই সঙ্গে একটি ইউনিটও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ-কমিটি।

সভা সূত্রে আরও জানা যায়, এবছর ভর্তি পরীক্ষা থাকবে ৪ ইউনিট। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।

এর আগে গতবার ২০২০-২১ সেশনে তিন ইউনিট থেকে চূড়ান্তভাবে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী (প্রতি ইউনিটে ৪৫ হাজার করে) ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। সেই হিসেবে এবার ইউনিটও বাড়ার সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সংখ্যাও বেড়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬