রাবিতে খাবারের ভারসাম্যহীন দাম, সমাধানে ৫ দাবি

৩০ মার্চ ২০২২, ০৭:২১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ক্যাম্পাসে খাবারের সম্মিলিত মূল্য প্রণয়ন ও গুণগত মান অক্ষুণ্ন রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। সোমবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকের কাছে ৫ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত কয়েকমাস যাবৎ ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, ভারসাম্যহীন দাম, খাবারের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন হচ্ছে।

আরো পড়ুন: বেরোবিতে ভলিবল খেলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, আহত ১

বিজ্ঞপ্তিতে সিওয়াইবির দাবিগুলো হলো সব হলের ডাইনিংয়ের খাবারের গুণগত মান পরীক্ষা, ক্যাম্পাসের সকল খাবারের দোকানীদের নিয়ে খাবারের সহনীয় সমন্বিত মূল্য প্রণয়ন, ভ্রাম্যমাণ খাবারের দোকানের প্রতি বিশেষ নজর, সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে অভিযোগ সেল গঠন ও তাৎক্ষণিক বিচারকার্য সম্পাদন এবং প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগনের সভাপতি জেড. এম তৌহিদুন নূর, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তন্ময়।

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬