জাবিতে বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লীগ শুরু

২৩ মার্চ ২০২২, ১১:৪৮ PM
বঙ্গবন্ধু আল-বেরুনী

বঙ্গবন্ধু আল-বেরুনী © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আল-বেরুনী হল প্রিমিয়ার লীগের অষ্টম আসর শুরু হয়েছে। হলের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় আল-বেরুনী হলের মাঠে হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মো. আশরাফুল আলম বলেন, খেলাধুলা আমাদের শরীর, মন ও স্বাস্থ্যকে ভাল রাখে। তাই শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। পাশাপাশি এমন আয়োজন যেন নিয়মিত হয় সেজন্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।

৪৬তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হল ছাত্রলীগ নেতা এনামুল হক, মাহমুদুল হাসান স্মরণ, শাহরিয়ার কবির অনিকসহ প্রমুখ।

আয়োজকরা বলেন, এবার দিয়ে ৮ম বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হলো। এরই ধারাবাহিকতায় এবার আমরা ৪৬তম আবর্তন এ টুর্নামেন্টের আয়োজন করেছি৷ আশা করছি এ টুর্নামেন্টের মাধ্যমে হলের সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সুন্দর সম্পর্ক বজায় থাকবে।

উদ্বোধনকালে আল-বেরুনী হল ছাত্রলীগের আসিফ মাহদী আবির, চিন্ময় সরকার, ইমরান আহমেদ ও পরশ শাহাসহ বিভিন্ন ব্যাচের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬