মার্চেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি রাবি অফিসার সমিতির

২২ মার্চ ২০২২, ১২:৩৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ৩১ মার্চের মধ্যেই নির্বাচন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। সোমবার (২১ মার্চ) বিকেল ৫টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান সমিতির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ২ বছর পরপর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সমিতির কার্যনির্বাহী কমিটির নেতা নির্বাচিত হয়। সমিতির নিয়ম অনুযায়ী গত ৩১ মার্চ ২০২১ তারিখে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত ১১ এপ্রিলে ২০২১ তারিখ অফিসার সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক মহামারী কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রাকসু নির্বাচন চায় রাবি ছাত্রলীগ

কোভিড-১৯ মহামারীর আক্রান্ত ও মৃত্যু হার কমে আসলে বাংলাদেশ সরকার গত ১১ আগষ্ট ২০২১ তারিখে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস খুলে দেয়ার নির্দেশ দেন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ক্লাসসহ অফিস স্বাভাবিক নিয়মে চলতে থাকে। দ্বিতীয়বার ২০ সেপ্টেম্বর ২০২১ সমিতির তারিখ ঘোষণা করলে উপাচার্যের কথায় নির্বাচন স্থগিত করা হয়।

অবশেষে উপাচার্য নভেম্বরের শেষ সপ্তাহের দিকে শিক্ষক সমিতিসহ ডিন, সিন্ডিকেট নির্বাচনের পর পরই অফিসার সমিতির নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেটাও কার্যকর হয়নি।

এছাড়া সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সমিতির সাধারণ সভার পর বর্তমান কার্যনির্বাহী কমিটি নতুন কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেয়া ছাড়া সমিতির কোন দায়িত্ব পালন করতে পারবেন না। তাই গঠনতন্ত্র অনুযায়ী যতদ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬