রাজশাহী বিশ্ববিদ্যালয়

শহীদ মিনারে টিকটক ও অশালীন কার্যক্রম, আটক ৬ তরুণ-তরুণী

১৯ মার্চ ২০২২, ১০:৪৬ PM
প্রক্টরিয়াল অফিসে আটক ৬ তরুণ-তরুণী

প্রক্টরিয়াল অফিসে আটক ৬ তরুণ-তরুণী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টিকটক ভিডিও ও অশালীন কার্যক্রম করায় ৬ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তারা কেউই রাবির শিক্ষার্থী নয়।

শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় প্রক্টর দপ্তরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলেন- রাজ আহমেদ, শামীম রেজা, শাকিল, মলি খাতুন, সুমাইয়া সুলতানা, অর্পিতা, সজীব ইসলাম।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মদিনে কাঁচা বাদাম গানে নাচ, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার অশালীন কার্যক্রম করছে কয়েকজন তরুণ তরুণী এ খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে শহীদ মিনার বেদীতে জুতা পায়ে ওঠাসহ কিছু দৃষ্টিকটু ভঙ্গিতে তারা ভিডিও করছিলো। তারা টিকটক ভিডিও করছিলো। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

তিনি আরও বলেন, দুপুরে আটক করে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়াও ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬