বঙ্গবন্ধুর জন্মদিনে কাঁচা বাদাম গানে নাচ, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

১৯ মার্চ ২০২২, ০৭:৪৩ PM
ভাইরাল নাচ

ভাইরাল নাচ © সংগৃহীত

পাবনায় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে অশোভনীয় কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনাটি পরে বিষয়টি শুনেছি। শোনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

তিনি আরও জানান, বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রথমে আমরা বিদ্যালয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেব। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সেলিম আকতার বলেন, এখানে শিক্ষার্থীদের কোনো অপরাধ দেখছি না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গান কেন করাল—বিষয়টি খতিয়ে দেখছি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো কাজ কেন তারা করলেন—তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ বিতরণের আয়োজন করা হয়ে ছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। ছোট্ট একটি বিষয় নিয়ে এমনটি ঘটে গেল।

জানা গেছে, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি বিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। সেখানে একটি নাচের ভিডিও ভাইরাল হয়ে যায়।

জানা যায়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে মঞ্চে শিক্ষার্থীরা ‘কাঁচা বাদাম’ গান বাজিয়ে দলগত নাচ শুরু করে। এ সময় ওই একই শিক্ষার্থীরা কয়েকটি হিন্দি গানের তালেও নেচে গেয়ে মঞ্চ মাতায়। 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬