ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ

১৭ মার্চ ২০২২, ০৩:২৪ PM
ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ

ঢাবির ফুটপাতে নবজাতকের মৃতদেহ, উদ্ধার করল পুলিশ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের একটি ফুটপাত থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ সেটি ফেলে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

কয়েকদিন পর পরই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধারের খবর গণমাধ্যমের শিরোনাম হয়। গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকার ডাস্টবিন থেকে নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন।

এরপর ১৩ ফেব্রুয়ারি মসজিদের উল্টোপাশের ফুটপাতের ওপর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।

আরও পড়ুন: ঢাবিতে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রায়ই বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হওয়ায় যে কেউ এখানে আসতে পারে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই বিশ্ববিদ্যালয়ে। তাই বাহির থেকে অনেকে এসে এখানে মরদেহ ফেলে যায়। বদনাম হয় বিশ্ববিদ্যালয়ের।

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence