রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

১৭ মার্চ ২০২২, ১২:৫৮ PM
রাবি মূল ফটক

রাবি মূল ফটক © টিডিসি ফটো

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন এবং একই বিভাগের ড. শোভন চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠিত হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাসেমকে আহ্বায়ক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক হাবিবুর রহমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন : রাবি ফিশারীজ বিভাগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

সাদিকুল ইসলাম সাগর জানান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একই বিভাগের চারজন শিক্ষক অনাস্থা জ্ঞাপনের বিষয় এবং একই বিভাগের অন্য শিক্ষক ড. শোভন চৌধুরীর বিরুদ্ধে অভিভাবকের আনিত অভিযোগ শিক্ষার্থীকে পক্ষপাতমূলকভাবে কম নম্বর দেওয়া ও মানসিকভাবে নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখতে এ কমিটি গঠিত হয়েছে।

এ সব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় গঠিত এ কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬