হল প্রাঙ্গণকে সুবাসিত করবে ছাত্রলীগের ‘শেখ রাসেল’ ফুল বাগান

১৪ মার্চ ২০২২, ১১:১৫ PM
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল © ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে হলের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে স্মরণীয় ও হল প্রাঙ্গণকে সর্বদা ফুলের ঘ্রাণে সুবাসিত করে রাখতে 'শেখ রাসেল' নামক ফুলের বাগান করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাগানটির উদ্বোধন করা হবে।

সোমবার (১৪ মার্চ) হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয, ‘শেখ রাসেল' সুন্দরতম এক ফুলের নাম। ফুলটি প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়ানোর আগেই ঘাতকের বুলেটে আক্রান্ত হয়, ঝরে পড়ে। ঝরে গেলেও নিশ্চিহ্ন হয়না। ১৯৭৫ সালের সেই কালোরাতে পাকিস্তানের ঘাতক দালাল বাহিনী 'শেখ রাসেল' নামক সুন্দরতম ফুলটিকে প্রস্ফুটিত হতে না দিলেও ‘শেখ রাসেল’ নামক ফুলটি যাতে ড. মুহম্মদ শহিদুল্লাহ্ হলের প্রত্যেক শিক্ষার্থীর হৃদয়ে প্রস্ফুটিত হয়ে তার মতো নিষ্পাপ ও ব্যক্তিত্ববান, ছোট কিন্তু ক্ষুদ্র নয়, আঘাত পেয়েও দমে যাওয়া নয় এই মনোভাব সৃষ্টি করে।

"এটি প্রতিটি তরুণকে তার রূপ-রস-গন্ধ-শক্তি দিয়ে অনুপ্রাণিত করে ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না' মন্ত্রে দীক্ষিত করে, সে লক্ষ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ হল প্রাঙ্গণে শহীদ আসাদ পাঠাগারের সম্মুখে ‘শেখ রাসেল' নামক একটি ফুলের বাগান তৈরী করতে যাচ্ছে।"

এতে আরো বলা হয়, শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ বিশ্বাস করে বাগানের ফুল গুলোর মধ্যে সুন্দরতম ফুল 'শেখ রাসেল’ তার সুবাসের মাধ্যমে হলের শিক্ষার্থীদের এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ করবে এবং বাগানের কুসুম-কোমল ফুল থেকে দেশরত্বের মতো দৃঢ়-কঠিন মানুষ হবার সাহস যোগাবে। হলের প্রতিটি শিক্ষার্থীর কাছে এই বাগানের ফুলের সুবাস বয়ে নিয়ে যাবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস'। ফুলের সুবাসে সুবাসিত হবে হল প্রাঙ্গণ।

এ বিষয়ে ওই হল শাখা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের নেত্রীর এটা নির্দেশ ছিল হলের সৌন্দর্য বর্ধন করা। তাছাড়া শেখ রাসেল একটি নিষ্পাপ শিশু ছিল।তার স্মৃতিকে ধারণ করা এবং হলের শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে একটা ভালো পরিবেশে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।

সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বলেন, এটা আমাদের নেত্রীর নির্দেশনা ছিল। সেই নির্দেশ পালনে আমাদের এই পদক্ষেপ। আসলে সৌন্দর্য বিষয়টি সকলেই পছন্দ করেন। মনকে প্রফুল্ল রাখতে সৌন্দর্য একটি আবশ্যিক বিষয়। আমরা চাই হলের প্রতিটি শিক্ষার্থী যাতে সুন্দর ও মনোরম পরিবেশে তাদের পড়ালেখা করতে পারে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬