চবি আবৃত্তি মঞ্চের কর্মশালা শুরু

১৩ মার্চ ২০২২, ০৯:৪৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষণার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষণার্থীরা। © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। ‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কর্মশালা শুরু হয়েছে। আগামী দুই মাসব্যাপী চলবে এ আয়োজন।

রবিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয় চাকসু সেমিনার কক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় কর্মশালার উদ্বোধনী ক্লাস। পরে মঞ্চের সদস্যরা কর্মশালায় অংশ নেওয়া নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। উদ্বোধনী ক্লাসে ‘জড়তামোচন’ বিষয়ের ওপর ক্লাস নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।

আরও পড়ুন: স্কুলপড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু— হত্যা নাকি আত্মহত্যা

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ

কর্মশালায় উচ্চারণসূত্র, উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব ও তার প্রতিকার, মঞ্চ-বেতার এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কলাকৌশল ও মাইক্রোফোনের ব্যবহার, একক ও দ্বৈত আবৃত্তি এবং বৃন্দ নির্মাণ, ছন্দ এবং আবৃত্তি নির্মাণ, কন্ঠ নির্মাণের কলাকৌশল সহ আবৃত্তির অন্যান্য বিষয়ে দেশের বিভিন্ন আবৃত্তি শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা করে আসছে সংগঠনটি। এবারের চতুর্বিংশ আবর্তনে ২ শ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬