রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে তানজিল ও মেহেদী

১১ মার্চ ২০২২, ০৪:২৬ PM
সভাপতি বামে, সম্পাদক ডানে

সভাপতি বামে, সম্পাদক ডানে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নরসিংদী জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তানজিল ভুঁইয়াকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান আশিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী।

এ কমিটিতে সহসভাপতি পদে নাজমুল হাসান, তানভীর নাজির, নাসিমা আক্তার, জহিরুল ইসলাম রাফি, মো. হৃদয় মিয়া, যুগ্ম সম্পাদক পদে মোত্তাকিন হাসান, মেহেদী হাসান আশিক, শাকিল মিয়া, পৃতিময়কর প্রান্ত, বিল্লাল হোসেন, মো. এম. এইচ. রাজিব, কোষাধ্যক্ষ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইদুল ইসলাম আকাশ দায়িত্ব পালন করবেন।

এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে খাইরুল ইসলাম, আলতাফ হোসেন, তাসলিমা আক্তার, লিমন গাজী, হুমায়ুন, নাজমুল আফরাদ, মো. মাসুদ মিয়া, ওসমান গনী, জোহরা সরকার, মাহবুব, প্রচার সম্পাদক সোহাগ সরকার, উপপ্রচার সম্পাদক জাকের ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফাহিম শাহরিয়ার, উপদপ্তর সম্পাদক মমতা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া জাহান দীপা, উপছাত্রী বিষয়ক সম্পাদক সূচনা, ক্রীড়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান সৌরভ দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- তাহসিন, রাসেল ভূঁইয়া,রাসেল ভূঁইয়া, রহমতুল্লাহ, সুপ্ত ভৌমিক ও ঋতু আক্তার।

আরও পড়ুন : সেই শিশু জামেলা উদ্ধার

সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহাবুবুল কবির।

ছাত্র উপদেষ্টা হলেন- মো. আহসান শিকদার (মার্কেটিং ৫ম ব্যাচ), মো. ইসরাফিল হোসেন চৌধুরী (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম), মো. মোশারফ হোসেন, (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ১১তম ব্যাচ), রাজিব বণিক (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ১১তম ব্যাচ), মো. নাজমুল ইসলাম (সজল) (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ১৭ তম ব্যাচ)।

৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬
সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬