বিশ্ববিদ্যালয়ের বাসে ছুরিকাঘাতে গুরুতর আহত ঢাবি শিক্ষার্থী

০২ মার্চ ২০২২, ০৫:৪৫ PM
আহত মাহবুব

আহত মাহবুব © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ মার্চ) ঢাকা সিটি কলেজের সামনে হেমন্ত বাসে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম মাহবুব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। মাহবুব বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির আইবিএর এমবিএর শিক্ষার্থী আহনাফ তাহফিম। তিনি জানান, বিকাল ৩টা ৩০ মিনিটে সাইন্সল্যাব মোড়ে মাহবুবকে ছুরিকাঘাত করা হয়। এ সময় বাসের অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নয়নের সেলাইয়ের প্রয়োজন হয়েছে। ডাক্তার বলেছে আপাতত আর রক্তের প্রয়োজন নেই। তাকে অলরেডি দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬