হলে আহত রাবি শিক্ষার্থীকে দেখতে গেলেন উপাচার্য

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ PM
আহত শিক্ষার্থীকে দেখতে হলে উপাচার্য

আহত শিক্ষার্থীকে দেখতে হলে উপাচার্য © টিডিসি ফটো

ট্রেনের জানালা দিয়ে ছোড়া পাথর লেগে আহত হওয়া শিক্ষার্থীকে দেখতে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সৈয়দ আমীর আলী। আহত শিক্ষার্থী আব্দুল আজিজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।

গত ১৭ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টায় মহানন্দা ট্রেনে রাজশাহী ফেরার পথে জানালা দিয়ে ছোড়া পাথর লেগে আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আব্দুল আজিজ। আজ উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সৈয়দ আমীর আলী হলে তাকে দেখতে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপাচার্য তার  সুস্থতাও কামনা করেন।

এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬