সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানে ফিরছে জাহাঙ্গীরনগরও

২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ AM
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

স্কুল-কলেজের পাশাপাশি আরও কিছু বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও (জাবি) আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্বদ্যিালয়ের অফিস সময়সূচি পূর্বের ন্যায় সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে জানিয়েছে।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬