না ফেরার দেশে জাবি অধ্যাপক দিলদার

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ PM
অধ্যাপক দিলদার হোসেন

অধ্যাপক দিলদার হোসেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলদার হোসেন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ লাইফ হাসপাতালে আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাসনিম হোসেন।

তিনি বলেন, আজ দুপুরে গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নামাজে জানাজা বিকেল ৪টার দিকে ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে বার্ধক্য ও দীর্ঘ অসুস্থতাজনিত কারণে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন দিলদার হোসেন। অবস্থা সংকটাপন্ন হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে অবসরে যান অধ্যাপক দিলদার হোসেন। এরপর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

খ্যাতিমান এ অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য উপাচার্য বলেন, অধ্যাপক দিলদার নিবেদিত প্রাণ একজন শিক্ষক ও গবেষক ছিলেন। পদার্থবিজ্ঞানের গবেষণায় তাঁর জ্ঞান এবং প্রাজ্ঞতায় বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছিল। তাঁর ব্যক্তিত্ব ছিল অনুকরণীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের শিক্ষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস পৃথক শোক বার্তায় বলেন, তাঁর মতো একজন বরেণ্য শিক্ষকের প্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬