চবিতে ১২ ফুট লম্বা রাজ গোখরা উদ্ধার

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ PM
চবিতে রাজ গোখরা উদ্ধার

চবিতে রাজ গোখরা উদ্ধার © সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে সাড়ে ৪ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা একটি রাজ গোখরা সাপ উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিম। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল ওয়াহেদ পিলু বলেন, এ প্রজাতির সাপ বিলুপ্ত প্রায় এবং বিষাক্ত। সাপটিকে উদ্ধার করে চমক ভেনম রিসার্চ নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: সাবেক প্রেমিক-প্রেমিকার নামে তেলাপোকার নাম রাখা যাবে

তিনি বলেন, এ প্রজাতির সাপ আমাদের ভেনম সেন্টারে সংরক্ষণ নেই। তারপরও আপাতত সাপটি সংরক্ষণ করছি না। এটি মূলত গভীর জঙ্গলে বসবাস করে। সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় আবারও জঙ্গলে উন্মুক্ত করে দেওয়া হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউট থেকে ১২ ফিট লম্বা অজগর উদ্ধার করে স্নেক রেস্কিউ টিমের সদস্যরা।

রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কে…
  • ১৬ আগস্ট ২০২৬
‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬