অভিমানে ঢাবি ছাত্রের আত্মহত্যা

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ PM
প্রিতম কুমার সিংহ

প্রিতম কুমার সিংহ © ফাইল ফটো

অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিতম কুমার সিংহ। রোববার (০৬ ফেব্রুয়া‌রি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

প্রিতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় সাথী সি‌নেমা হল রো‌ডের পা‌র্শ্বের উত্তম কুমার সিং‌হের ছে‌লে।

স্থানীয়রা বলছেন, একটি কলেজের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি তার অন্যত্র বিয়ে হয়। এতে হতাশাগ্রস্ত হয়ে যায় সে। নিজের উপর অভিমান করেই আত্মহত্যা করেছে প্রিতম।

আরও পড়ুন: ফেসবুকে ‘ক্ষমা’ লিখে আত্মহত্যা ঢাবি ছাত্রের

তবে স্থানীয়দের এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন প্রিতমের বন্ধুরা। তারা বলছেন প্রেমঘটিত কারণে প্রিতম আত্মহত্যা করেনি। তন্ময় মন্ডল নামে প্রিতমের এক বন্ধু জানান, প্রেমঘটিত কারণে প্রিতমের আত্মহত্যার যে কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়। অনেকে না জেনেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সঠিক তথ্য যাচাই করে তবেই স্ট্যাটাস দেয়ার কথা জানান তিনি।

এদিকে প্রিতমের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। এক শোক বার্তায় অ্যালামনাই এসোসিয়েশন জানায়, “মধুপুর মাধবী সিনেমা হলের মালিক উত্তম কুমার সিংহের একমাত্র ছেলে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের ছাত্র প্রীতম কুমার সিংহ রাতে নিজ বাসায় সবার অগোচরে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদ্যরা টের পেয়ে দ্রুত তাকে মধুপুর উপজেলা হাসপাতালে নেয়। সেখানে তার আরও বেশি অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।”

আরও পড়ুন: ঢাবিতে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

“মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশন প্রীতম সিংহের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাহার আত্মার চির শান্তি কামনা করছি।”

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage