শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ PM
পূজামন্ডপ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

পূজামন্ডপ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সত্য, সুন্দর, সৌহার্দ্য, সম্প্রীতি ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: অধ্যাপক মোহাম্মদ আলী ছিলেন স্রোতের বিপরীতে চলা একজন শিক্ষক

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পূজামন্ডপ পরিদর্শন কালে এ আহ্বান জানান তিনি। উপাচার্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলের পূজামন্ডপ পরিদর্শন করেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সরস্বতী পূজা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি সকল প্রকার হীনতা, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় কামনা করেন।

আরও পড়ুন: বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, স্ব স্ব হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, গত বছরের মত এ বছরও সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজার আয়োজন করা হয়েছে। হলের কেন্দ্রীয় উপাসনালয়েই পূজা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্যবারের ন্যায় এবারের পূজায় বেশি একটা আমেজ লক্ষ্য করা যায়নি। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অঞ্জলি দেয়ার মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হয়।

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬