জাবিতে মাদকসহ আটক তিন

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩০ AM
জাবিতে মাদকসহ আটক তিনজন

জাবিতে মাদকসহ আটক তিনজন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকসহ তিনজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। আটককৃতরা- মনসুর খান (৮৭), রমজান আলী (৬০) ও আব্দুল আলীম (৪৮)। এদের মধ্যে মনসুর খানের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ও আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে।

আটককালে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা শাখা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, প্রক্টর মহোদয়ের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা তাদের দ্রুত নিরাপত্তা শাখায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি।

বহিরাগত তিন ব্যক্তিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশে দেখে সন্দেহ হওয়ায় ওই হলের কয়েকজন গিয়ে তাদের আটক করে। তাদের একজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আর-রাফি চৌধুরী বলেন, তাদের দেখে সন্দেহ হলে আমরা কয়েকজন তাদের আটক করে হলের গেস্ট রুমে নিয়ে আসি। পরে বিষয়টি আমাদের হলের প্রাধ্যক্ষকে জানাই এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই। পরে নিরাপত্তা শাখা থেকে লোক এসে তাদের নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদকসহ তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। মাদক আইনে দুইজনের বিরুদ্ধে আমরা মামলা করব। একজন অতিবৃদ্ধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হবে না।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage