রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত: চাপের মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহার

০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২২ AM
রাবিতে বিক্ষোভ

রাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে প্যারিস রোডে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপাচার্য নিহত শিক্ষার্থীর মৃত্যুে শোক প্রকাশ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের সকল দাবি মেনে একসাথে এ সমস্যার সমাধানকল্পে কাজ করার আশ্বাস প্রদান করেন তিনি।

এছাড়া দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগের কারণে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি প্রত্যাহারের ঘোষণা দেন উপাচার্য।

এসময় মহানগরের মেয়র এএইসএম খাইরুজ্জামান লিটনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

এরআগে, রাত ১১টা থেকে ট্রাকচাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা ৬-দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যান। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা ছয় ট্রাকে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এক ঘণ্টা ওই অবস্থায় লাশ পড়ে থাকার পর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।      

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬