গেস্টরুমে ম্যানার শেখানোর নামে ছাত্র নির্যাতন হয়, অথচ বিচার হয় না

২৮ জানুয়ারি ২০২২, ০৫:৫৪ PM
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট © ফাইল ফটো

বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মী কর্তৃক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ২৮ জানুয়ারি (শুক্রবার) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, "গত ২৬ জানুয়ারি রাত ১০ টায় বিজয় একাত্তর হল টিভি রুমে অসুস্থ প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এরকম নির্যাতনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক আবাসিক হলগুলোতে গেস্টরুমে ম্যানার শেখানোর নাম করে ছাত্র নির্যাতন এর ঘটনা প্রায়শই ঘটছে। অথচ বিচার হচ্ছে না কোনো ঘটনার।"

আরও পড়ুনঃএকাধিক সাক্ষাৎকারেও যোগ্য শিক্ষক পায়নি সংস্কৃত-উর্দু বিভাগ

তারা বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে আহ্বান জানান এবং গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন বন্ধসহ অবিলম্বে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত হল-ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬