জাবি ছাত্রীদের উত্ত্যক্ত করায় ২ বহিরাগত আটক

২৭ জানুয়ারি ২০২২, ১২:১২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ঘুরতে এসে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।  

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী। 

উত্যক্তকারী রাজীব হোসাইন ও শরিফুল ইসলাম লিমনের বাড়ি নওগাঁ ও নারায়ণগঞ্জ জেলায়। উভয়ই সস্ত্রীক আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন।  

আরো পড়ুনঃ সব বিষয়ে হবে এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমরা পরিবহন চত্বর থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। অন্য দিক থেকে আসা দুই ব্যক্তি আমাদেরকে লক্ষ্য করে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। এসময় আমরা পরিচয় দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ৪৭ ব্যাচের শিক্ষার্থী দাবি করেন। তাদের পরিচয় নিয়ে সন্দেহ হলে আমরা তাকে নিরাপত্তা কর্মকর্তার কাছে তুলে দেই। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী দুই বহিরাগতকে আমাদের কাছে নিয়ে এসে মৌখিক অভিযোগ করে। অভিযুক্ত রাজীব হোসাইন ও শফিকুল ইসলাম লিমন তাদের বাজে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করে। আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি অবহিত করি এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেই। 

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9