ঢাবি থেকে ৩১ জনের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন

২৩ জানুয়ারি ২০২২, ০১:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৩ জন গবেষক পিএইচ.ডি এবং ১৮ জন এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে কামরুন নাহার, ইংরেজি বিভাগের অধীনে সায়মা আরজু, ইতিহাস বিভাগের অধীনে চাঁদ সুলতানা কাওছার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. সাইফুল আলম, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে নাদিয়া নন্দিতা ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধীনে ফিরদৌস যারীন, যোগাযোগ বৈকল্য বিভাগের অধীনে সাদিয়া সালাম, রসায়ন বিভাগের অধীনে মো. সাহেদ রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে ফাহিমা আকতার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে সজীব সাহা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে সুমা আক্তার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে রানা-আল-মোশাররফা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে ইয়াসমিন সুলতানা।

আরও পড়ুন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইতিহাস বিভাগের অধীনে তৌহিদা আক্তার, দর্শন বিভাগের অধীনে নাসরিন আক্তার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহা: সহিদ উল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে নাসরীন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে তাপসী রানী সরকার, শারমিন আক্তার, সংগীত বিভাগের অধীনে নাঈমা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. সহিদুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধীনে দেওয়ান নুসরাত জাহান, রসায়ন বিভাগের অধীনে মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে অন্তরা দে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মালেকা সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে সাবিন হুদা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে তনুশ্রী মল্লিক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে উম্মে শেফা সালেহ্, তাসনিয়া তাবাসসুম, মো. খালিদ হাসান এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে শামীমা প্রধান।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage