গ্রীষ্মকালীন ছুটি কমালো ঢাবি

১৮ জানুয়ারি ২০২২, ০৭:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এতে সৃষ্ট সেশনজট নিরসনে শরৎ ও শীতের পর এবার গ্রীষ্মকালীন ছুটি কমিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে আগামী ২৭ এপ্রিল ২০২২ থেকে ৭ মে ২০২২ তারিখ পর্যন্ত মোট ১১দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে মে দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রসঙ্গত, এর আগে এক সিন্ডিকেট সভায় শীতকালীন ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন এবং গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন নির্ধারণ করা হয়েছিল। কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পোষাতে এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬