ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত

১০ জানুয়ারি ২০২২, ০৭:৪০ PM
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ জানুয়ারি ২০২২ করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা' অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সম্মানিত সদস্যদের জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬