রাবি জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ পাণ্ডে

১০ জানুয়ারি ২০২২, ০৬:১০ PM
অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে

অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে © সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার স্বাক্ষরিত এক আদেশে তাকে পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে কর্মে যোগদান করবেন তিনি।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণদের অনলাইনে ক্লাস করার পরামর্শ শিক্ষামন্ত্রীর

অধ্যাপক পাণ্ডে এইচএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে যথাক্রমে ১৯৯৪ ও ১৯৯৫ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

এরপর ২০০০ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং যথাক্রমে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। এর মধ্যে তিনি ২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন এবং ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবির নতুন উপাচার্য জাবির অধ্যাপক ফরহাদ হোসেন

প্রফেসর পাণ্ডে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ ইউনিসেফ, ইউএনডিপি, এশিয়া ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিনের রিসোর্স পারসন ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশী-বিদেশী কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং জার্নালে তাঁর অর্ধ-শতাধিক প্রকাশনা রয়েছে।

তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে…
  • ১৬ আগস্ট ২০২৬
ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage