মাভাবিপ্রবির নতুন উপাচার্য জাবির অধ্যাপক ফরহাদ হোসেন

১০ জানুয়ারি ২০২২, ০৫:২১ PM
অধ্যাপক ড. ফরহাদ হোসেন

অধ্যাপক ড. ফরহাদ হোসেন © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ফরহাদ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে আজ সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।

আরও পড়ুনঃ জবিতে ও গুচ্ছে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে স্মারকলিপি

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল সিলেট
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ষণের পর হত্যা করে পাশের পুকুরে গোসল করেন আসামি সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬