বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

১০ অক্টোবর ২০২৬, ০২:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সবার আহ্বান করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁসের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের পরীক্ষা স্থগিতের পর নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদে…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ১০ অক্টোবর ২০২৬