পরীক্ষার্থী © ফাইল ছবি
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। চিঠিটি এ বোর্ডের অধীন সব কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
জরুরি এ চিঠিতে বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন ও পরিবর্তনের জন্য আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে এ সংক্রান্ত আবেদন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
চিঠিতে বোর্ড আরও জানিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজার দপ্তরে আবেদন না পৌঁছালে পরবর্তীতে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।