‘ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে রাবি ক্যাম্পাস’

০৪ জানুয়ারি ২০২২, ০২:২৭ PM
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে

কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে © টিডিসি ফটো

ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। অথচ প্রক্টরিয়াল বডি কোনটারই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে দিনদিন ক্যাম্পাস দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ বক্তব্য দেন রাকসু আন্দোলনের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ টিম তারপরেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। যা খুবই দুঃখজনক বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশে-পাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেটা দেখা। কিন্তু, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, এত গোয়েন্দা সংস্থার লোক ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও ভিসির বাসভবনের সামনে ছিনতাই হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানান এ শিক্ষার্থী।

শিক্ষার্থী মিথুন চন্দ্র মোহন্তা প্রক্টরিয়াল বডির দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বলেন, ক্যাম্পাসে এতোগুলো ছিনতাইয়ের ঘটনা ও ছাত্রী উত্যক্ত করার ঘটনা ঘটার পরেও আমরা দেখতে পাই কোন অপরাধী ধরা পরছে না কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ফলে প্রতিনিয়ত এই অপরাধগুলো ঘটছে। অথচ নিরাপত্তার নামে রাতে নারী শিক্ষার্থীদের হয়রানী করা হচ্ছে। তাহলে নিরাপত্তার দায়িত্ব থাকার দরকার কি?

এসময় অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ব্যর্থ প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে চলন্ত রিক্সা থেকে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইযের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবারও এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হ…
  • ১৬ আগস্ট ২০২৬
ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্…
  • ১৬ আগস্ট ২০২৬
চলতি মাসেই সিটি ইউনিভার্সিটির অ্যাডভাইজার পদ হারান প্রভোস্ট…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage