একটি সম্ভাবনাময় বছর হবে ২০২২: শুভেচ্ছা বার্তায় ঢাবি ভিসি

৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান খ্রিষ্টীয় নববর্ষ-২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খ্রিষ্টীয় নতুন বছর ২০২২ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য সকলের সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এ ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২২ হবে একটি সম্ভাবনাময় বছর।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস ইস্যু বিবেচনা করবে ঢাবি

তিনি বলেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন, ৪র্থ শিল্প বিপ্লব প্রসূত সুযোগের সদ্ব্যবহার করে দক্ষ, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ তৈরি, মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র প্রসার, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা কামনা করেন।

খ্রিষ্টীয় নববর্ষে নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রায় বিগত সময়ের ধারাবাহিকতায় অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬